সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের ছোট ভাই মৃদুল গ্রেফতার

এক্সপ্রেস মেহেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মৃদুলের এক সময়কার ঠিকাদারি ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচী দায়ের করা একটি চেক ডিজ-অনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় দুটি মামলা রয়েছে।
ব্যবসায়ীক পার্টনার দেবাসীস বাগচির দায়েরকৃত চেক ডিজ-অনার মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে রয়েছে। বিচারক শারমিন নাহার ছুটিতে থাকায় দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুলের সঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন দেবাশীষ বাগচী। পরে তার কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেন মৃদুল। এনিয়ে মৃদুল তার ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচীকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দেন। চেক দিয়ে গোপনে দেবাশীষ বাগচীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ নিয়ে দেবাশীষ বাগচী আদালতে চেক ডিজ-অনার মামলা দায়ের করেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

25 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

36 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago