নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবেঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

শনিবার ৪ অক্টোবর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনার জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নির্বাচনে অস্থিরতা সৃষ্টি ও বিলম্বিত এবং বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে ; তার পক্ষেই একটি রাজনৈতিক দল কাজ করছেন বলে সন্দেহ করেন সালাহউদ্দিন আহমেদ এস সময় আরও বলেন,বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়ে যায়,তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবেই এতে কোন সন্দেহ নেই;
বিএনপির এই নেতা আরও বলেন,কোনো একটি আইন অনুযায়ী বৈধতা ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার অধিকার আমাদের কারও নেই। এমন হলে, আগামী দুই বছর এবং পাঁচ বছর পরে বার বার এই প্রক্রিয়ার জন্য সংবিধান বদলের দাবি উঠবে বলেন সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই জনগণের অভি প্রায় প্রকাশ হয়েছে ধারণা প্রকাশ করে আরও বলেন, আমরা যখনই বৈধ প্রক্রিয়ার কথা বলি,তখনই তারা বলে জনগণের অভি প্রায় এখানেই চূড়ান্ত। হ্যাঁ এটাই জনগণের অভি প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে । সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটা তো সঠিক, কিন্তু অভি প্রায় কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দআর্টিকেল ১০৬ এর দ্বারস্থে জেতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনও এবং উপদেষ্টাদের শপথ দেখেছি ।আমরা সেটিকেই বৈধ প্রক্রিয়া মনে করি।
সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেছেন বাংলাদেশে ৫৬ শতাংশ মানুষ যে, পিআরপদ্ধতি বোঝেই না সেই পদ্ধতি কি আমরা চাইতে পারি না, শুধু এসব বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করে আগে দেশের জনগণকে নিয়ে ভাবা উচিত।যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতী ও দেশের জনগণের স্বার্থে জলাঞ্জলি দিচ্ছে,তাদের বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফিরে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ।

রুহুল আমিন, ঢাকা উত্তর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago