ফেসবুকে তারেক রহমান রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা হাজীগঞ্জে জামায়াতের সেই আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে আমির হাফেজ মো. ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত।

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক মজুমদার পরান বলেন, ফেসবুক পোস্ট ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলা জামায়াত তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. ইলিয়াছ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুকে শেয়ার করে ইউনিয়ন জামায়াতের আমির।

চাঁদপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago