রাজারহাটে গণদাবির মুখে প্রত্যাহারের ৮ দিন পর ওসি পুনর্বহালঃ জনমনে স্বস্তি

গণদাবির মুখে মাত্র আট দিন পর কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এ নিয়ে জনগণের মাঝে স্বস্তির ভাব ফিরে এসেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারির পর তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। এ খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রত্যাহার ও জনমতের প্রতিক্রিয়া
জানা যায়, গত ১আগস্ট রাজারহাট থানায় যোগদান করেছিলেন ওসি নাজমুল আলম। মাত্র দুই মাসের মাথায় গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানি হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  তাকে প্রত্যাহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায়  সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন ভাবে অনেকে প্রতিক্রিয়া জানাতে থাকে। রাজারহাটের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তার পুনর্বহালের দাবি জানানো হয়।
সর্বস্তরের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ জারি করেন। সকাল ১১টার দিকে তিনি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেন। এ ঘটনাকে অনেকেই বিরল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।
ওসি নাজমুল আলম যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর অবস্থান নেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদগুলোতে সচেতনতামূলক আলোচনা চালান। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকায় প্রশংসিত হন। অল্প সময়েই তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন। একজন সরকারি কর্মকর্তা কিভাবে জনগণের বন্ধু হয়ে উঠেন ওসি নাজমুল তার প্রকৃষ্ট উদাহরণ।
ওসি নাজমুল আলম বলেন, “শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ পেয়েছি। সকাল ১১টার দিকে আমি পুনরায় রাজারহাট থানায় যোগদান করেছি।”
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি পুনর্বহালের পরও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তার উপর অর্পিত দায়িত্ব সূচারুপে পালন করবেন কুড়িগ্রাম জেলার জনগন আশা করেন।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

37 seconds ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago