পটুয়াখালীর দশমিনায় বিয়ের আগের রাতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো. শুভ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর শুভর বিয়ে হওয়ার কথা ছিল। তিনি ওই গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শুভর বিয়ের কাবিন ও কালেমা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে উৎসবের আমেজ চলছিল। রঙিন আলোয় সাজানো বাড়িতে বাজছিল বাদ্যযন্ত্র, চলছিল নাচ-গান। নাচের ফাঁকে শুভ নিজ দোকানে গেলে আর ফিরে আসেননি।

পরে তাঁর মা তাকে খোঁজে না পেয়ে দোকানে গিয়ে দেখেন, শুভর দেহ আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে। চিৎকারে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাঁকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ৬টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

10 hours ago