আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।
সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।
নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াধীন। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। কিন্তু নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে। এতে ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…