উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক ছত্তার হাওলাদার ও রিজভীর মৃত্যুতে সাবেক এমপি মনি”র শোক

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার এবং ওটরার কৃতি সন্তান আবুল হোসেন রিজভীর মৃত্যুতে বরিশাল-২
( বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেছেন। প্রসঙ্গত, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার (৭৮) এবং হার্ট ফাউন্ডেশনে হার্টঅ্যাটাকে চিকিৎসাধিন অবস্থায় আবুল হোসেন রিজভী (৫৭) ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর তাদের জানাজা শেষে গুঠিয়া ও ওটরার গ্রামের বাড়ির স্ব স্ব পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। আবুল হোসেন রিজভী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেনের মেজ ভাই এবং আঃ ছত্তার হাওলাদার উজিরপুরের গুঠিয়া  ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদারের বাবা। এদিকে এছাড়াও তাদের মৃত্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ দুই উপজেলার
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago