মাদক ও ইয়াবার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে শুরু হয়েছে জনসচেতনতা সভা। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার খাঁন ঠাকুর দিঘির পাড়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা অংশ নেন। এ সময়ে এলাকার যুবকদের পক্ষে সোহেল রানা বলেন, “মাদক ও ইয়াবা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ অভিশাপ থেকে মুক্তি সম্ভব।”
এছাড়া মোঃ হাবিব মিয়া জানান, “মাদক ও ইয়াবা সেবনকারীদের কারণে আমাদের পাড়ায় নারীদের নিরাপত্তা নেই। ছাত্রীরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে।”
অংশগ্রহণকারীরা প্রতিটি পরিবারে সচেতনতা সৃষ্টি, মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে অচিরেই অষ্টগ্রামকে মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করা সম্ভব হবে।
সভা শেষে একটি সচেতনতামূলক মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অষ্টগ্রাম থানার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, মাদক ও ইয়াবা সমাজ ধ্বংসের মূল কারণ। এ থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনাদের (জনগণ) সহযোগিতায় বিষয়টি আমি দেখব।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চক্র মাদক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ চক্রটিকে চিহ্নিত ও প্রতিরোধে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মনে করেন স্থানীয়রা।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…