লক্ষ্মীপুরে নতুন সড়ক পাকাকরণের অনুমোদন

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজী আলী আজ্জাম রোড থেকে সোনাপুর আলেকজান্ডার রোড পর্যন্ত (আইডি নং-৪৫১৭৩৫৩২২) সড়কটি পাকাকরণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গত ৮ আগস্ট ২০২৫ তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ। আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। তাদের আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিক তদবিরের ফলস্বরূপ অবশেষে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন মেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি পাকাকরণ হলে চর পোড়াগাছা ইউনিয়নের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন।

এ প্রসঙ্গে মোহাম্মদ রাকিব বলেন—
“এটি ছিল এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন। জনগণের দাবিকে বাস্তবে রূপ দিতে পেরে আমি আনন্দিত।”

এলাকার তরুণ ও ছাত্র নেতা সাকিব আহমেদ জানান—
“আমার উদ্যোগে করা আবেদনটি অনুমোদন হওয়ায় আমি গর্বিত। এই রাস্তা পাকাকরণ হলে এলাকাবাসী উপকৃত হবে এবং গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের এলাকায় আরও কিছু মসজিদ ও সড়কের কাজ খুব শিগগিরই অনুমোদন হবে বলে আশা করছি।”

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago