রামগতিতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপুজা সম্পন্ন

শ্রী শ্রী দুর্গাদেবীর দশমী বিহিত পুজা সমাপান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সার্বজনীন এ পুজা। ধরাধামকে অসুরের অমঙ্গল থেকে পরিত্রাণ করে শান্তিময় করতে দেবী দুর্গা এবার গজে আগমন করে দোলায় চড়ে গমন করেন। লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ও পরমানন্দময় মহামিলনের সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজার এ মাঙ্গলিক উৎসবের আয়োজন করা হয়েছে এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ টি পুজামন্ডপে।
পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর জমিদারহাট বাজারে শ্রী রামঠাকুরাঙ্গণে, বুড়াকর্তার আশ্রমে, চরসেকান্দর মহাজন বাড়ীর দরজায়, সাহাপাড়া ত্রি-শুলধারিনী, পৌর আলেকজান্ডার বাজারের পাশে মহাপ্রভু সেবাশ্রমে ও রূহিদাস সেবাশ্রমে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এছাড়া চররমিজ ইউনিয়ন, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের ৬টি সহ মোট ১২টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।
সরজমিন, জেএসডির নেত্রী আ স ম আবদুর রবের সহধর্মীণী তানিয়া রব, বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী এআর হাফিজ উল্যাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. শাহাদাত হোসেন ও মেয়র প্রার্থী মাওলানা আবুল খায়ের সহ নেতাকর্মীরা, ব্যক্তি পর্যায়ে পৌর ৬নং ওয়ার্ডের বাসিন্দা বিশিস্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম মিয়ার মেয়ে হাজী বিবি ফাতেমা ঝুমু সহ বিভিন্ন সামাজিক সংগঠন মন্দির পরিদর্শন করে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সম্প্রীতির বন্ধন আরো অটুট করতে দেখা গেছে। হাজী ফাতেমা ঝুমু পৌর সবকটি মন্দিরে নগদ অর্থ উপহারের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন। হাজী ফাতেমা ঝুমুর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে জানান দিচ্ছেন নিজেকে মেয়র প্রার্থী হিসেবে। করছেন দান অনুদানও। এ অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকদলের সাহাবুদ্দিন সাবু, ছাত্রদল নেতা ওমায়ের হোসেন সহ অসংখ্য নেতাকর্মী।
এ বিষয়ে পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু সমীর মজুমদার জানান, সকলের সহয়োগীতায় আমরা আশারাখি শান্তি শৃংখলার সহিত সুন্দর ভাবে পুজা অর্চনা ও আনন্দের এ আয়োজন সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২৮ সেপ্টেম্বর রবিবার দুর্গাদেবীর ষষ্ঠাধি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পুজার প্রশস্তা সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস দিয়ে পুজা শুরু হয়ে ২অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর বিহীত পুজা সমাপান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজা।

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago