রাজনগরে এসিল্যান্ডের গাড়িচাপায় কলেজের কর্মচারী নিহত

মৌলভীবাজারের রাজনগরে এসিল্যান্ডের সরকারি গাড়ির চাপায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামে মদনমোহন কলেজের এক অফিস সহকারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

নিহত আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতুষ দাসের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আশিষ কুমারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে এসিল্যান্ড সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ট্রেনে ওঠার কথা ছিল। সময়মতো ট্রেনে উঠতে না পারায় তিনি সরকারি গাড়ি নিয়ে দ্রুতগতিতে শ্রীমঙ্গল রেলস্টেশনের পথে রওনা দেন। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে এবং গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নিলে ওই এলাকার উর্দ্ধতন এক কর্মকর্তা গাড়ি চালককে ছাড়িয়ে নিয়ে যান । তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এদিকে বিষয়টি নিয়ে ছাতক উপজেলার সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

26 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

37 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago