আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি সভাপতি বাবু খান

বিএনপির ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান)। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দুসম্পাদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাবু খান বলেন, আমারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।

বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আমাদের দল যেটা বলে, সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি। আপনারা যদি বাস্তবে দেখার সুযোগ দেন, জনাব তারেক রহমান প্রমাণ করে দেখাবেন।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ধর্ম ুনিয়ে মাঝে মাঝে যে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয়, এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না।

বাবু খান আরও বলেন, একেবারে শেষ দিকে এসেছি, কিছু মনে করবেন না। আজ আপনাদের বিসর্জনের দিন। ধর্মীয় আচার-আচারণ পালন করেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিন, সিরিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

স্টাফ রিপোর্টার

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago