রাজবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মন্দীর  পরিদর্শন

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর দিন। এদিন রাজবাড়ী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে অ্যাড. আসলাম মিয়া রাজবাড়ী শহরের বিবেকানন্দ হরিজন পল্লীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শহরের অন্যান্য পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
পরিদর্শনে অ্যাড. আসলাম মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী ফরিদা ইয়াসমিন শিখাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অ্যাড. আসলাম মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের সবার। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক। বিএনপি সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আগামী দিনগুলোতেও আমরা সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবসময় পাশে থাকব।”
এর আগে তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আয়োজক ও স্থানীয়দের ধন্যবাদ জানান।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago