হবিগঞ্জের বাহুবলে আবাসিক বাসা বাড়িতে গ্যাস সংযোগ চালু করার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান

বাহুবল উপজেলার আবাসিক বাসা-বাড়িতে গ্যাস সংযোগ চালু করার দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবল। ইতোমধ্যে এ বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে বিভিন্ন দাবী উল্বেখ করে স্বারকলিপি প্রদান করেছে সংগটনটি ।
১(অক্টোবর) বুধবার সন্ধায় মিরপুর ও বাহুবলে লিফলেট বিতরনের মাধ্যমে আগামী  ৩ (অক্টোবর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে বিশাল মানববন্ধনের ও প্রস্তুতি  গ্রহন করা করা হয়েছে।
লিফলেটে উল্বেখ করা হয়,  সর্বশেষ তথ্য অনুযায়ী  রশিদপুর গ্যাস ক্ষেত্রের প্রাথমিক উত্তোলন যোগ্য গ্যাস  প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার সাত শত দশ বিলিয়ন ঘনফুট মজুদ রয়েছে ।
রশিদপুর গ্যাসফিল্ডের ৭টি কুপ হতে দৈনিক প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় এবং সেখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। ফলে চরম বৈষম্য তৈরি হয়েছে নাগরিকদের মাঝে। মূলত গুটিকয়েক এলপিজি (বোতলজাত গ্যাসের সিলিন্ডার) ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যত আবাসিক গ্যাস সংযোগ বৈধ উপায়ে বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় অধিকাংশ গ্রাহক অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়েছে। এতে করে গ্যাস বিতরণ কোম্পানিগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দেশের মোট গ্যাসের শতকরা ১২ শতাংশ ব্যবহার করা হয় আবাসিক খাতে। বাকিটা শিল্প ও অন্যান্য খাতে।
সম্মিলিত  নাগরিক ফোরাম বাহুবলের নেতা মোঃ তোফায়েল আহমেদ বলেন কিছু এলাকায় গ্যাস থাকবে আবার কিছু এলাকায় থাকবে না এটা বৈষম্য। বাহুবলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে আমাদের দাবীর বিষয়ে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহন করা উচিৎ  ।।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago