বগুড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত যুবদল নেতা রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত যুবদল নেতা রাহুলের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি রাহুলের বিধবা মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান।এ সময় আতিকুর রহমান রুমন বলেন, যুবদল নেতা রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীরভাবে ব্যথিত।
তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত এই পরিবারের পাশে দাঁড়িয়েছি।এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামিল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে, এ ঘটনায় জড়িত অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন যুবদল নেতা রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি একটি শান্তিকামী দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না, বরং সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়
।রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাহলে বিএনপি নেতাকর্মীরা এই সরকারের ওপর সন্তুষ্ট থাকবে। যদি তা না হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে চব্বিশের মতো আরেকটি আন্দোলন হতে পারে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…