জুলাই আন্দোলনের সময় চার ছাত্র-জনতাকে হত্যাকারী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুনি নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আবারও আগুন দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় তার বাসভবনে এই আগুন দেয় ছাত্র-জনতা।
নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি। জুলাই অভ্যুত্থানের পর তিনি পালিয়ে যান। সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন এমন একটি ছবি প্রকাশ পায়।
ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে চারজন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে মামলায় অন্যতম আসামি নুর উদ্দিন চৌধুরী নয়ন। অথচ গোপনে কে বা কারা তার বাড়িটি সংস্কার করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্র-জনতা বেঁচে থাকতে তার বাড়ি সংস্কার করার কোনো সুযোগ নেই।
এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট নয়নের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারী আবারও তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এনিয়ে তিনবার আওয়ামী লীগের এ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আগুন দেওয়ার বিষয়টি জানা নেই। খবর নিচ্ছি।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…