টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধারঃ স্বজনদের দাবি হত্যা

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ওই শিক্ষিকার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটামশারা নতুন বাজার এলাকায়। বুধবার (১ অক্টোবর) রাতে স্থানীয় গোবিন্দপুর আলিম মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষিকা আই বি ডেইজি ওরফে জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

শিক্ষিকা জেসমিন আক্তারের বড় ভাই মঞ্জুরুল ইসলাম মিজানসহ পরিবারের অন্য সদস্যরা জানান, জেসমিনের তিন বছর আগে পার্শ্ববর্তী জামালপুর জেলার রশিদপুর এলাকার আব্দুল মালেকের ছেলে সেনা সদস্য রুবেল আহমেদের সাথে বিবাহ হয়। মাদ্রাসায় চাকরির সুবিধার্থে বিবাহের পর থেকেই নতুন বাজারে বাসা ভাড়া নেয় এবং সেখানেই হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকতেন জেসমিন। ৬ মাস আগে তার স্বামীর লিখিত একটি কাগজে যৌতুক, ডেইজির বেতনের টাকা এবং রেশন কার্ডে অন্য মহিলার নাম দেখতে পায়। সেই থেকে প্রায়ই ঝগড়া হতো তাদের।

২৯ সেপ্টেম্বর জেসমিনের স্বামী সেনা সদস্য রুবেল ছুটিতে ওই ভাড়া বাসায় আসেন। পরে বুধবার রাতে জেসমিনের দুলাভাইকে রুবেল ফোনে জানান জেসমিন আত্মহত্যা করেছে। স্বজনদের দাবি, জেসমিন কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্বামী হত্যা করেছে। তারা প্রশাসনের কাছে হত্যার রহস্য বের করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুলাভাই নূরুল ইসলাম জানান, আমাকে মোবাইল ফোনে বুধবার রাতে রুবেল জানায় জেসমিন মারা গেছে। খবর পাওয়ার পর গিয়ে দেখি লাশ বিছানায় পড়ে আছে। রুবেল লাশের পাশেই শুয়ে আছে। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে অশান্তি ছিল। রুবেল মাঝে মধ্যেই জেসমিনকে মারধর করতো। হত্যার হুমকি দিতো। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।

রুবেল আহমেদ জানান, আমি বাসায় আসার পর থেকেই একটি জমি খারিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই কাজের ফাঁকে আমার স্ত্রী জেসমিন আমাকে একাধিকবার ফোন করে। আমি তার ফোন রিসিভ করতে না পারায় এ নিয়ে মাঝে বাগবিতণ্ডা হয়। পরে গ্যাস সিলিন্ডার আনতে বাজারে যাই। বাসায় ফিরে দেখি নাইলনের রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার পুলিশ অফিসার এস আই জাকির হোসেন জানান, ভাড়া বাসা থেকে শিক্ষিকা জেসমিনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।

টাঙ্গাইল প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

36 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

53 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago