বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়া শহরে তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতিমখানা রোডের ওই ভবনে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। চকফরিদ এলাকার সোহেল রানার বাসায় তিনি ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে জান্নাতি আক্তার তার বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। তবে কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। বুধবার জান্নাতির ঘর থেকে পচা গন্ধ আসছিল এবং পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। পরে খবর দিলে পুলিশ এসে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, রাতে কক্ষের দরজা ভেঙ্গে জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়। দরজা ভেতর থেকে লাগানো ছিল। সয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি দুই তিন দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ জন্য মরদেহে পচন শুরু হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, জান্নাতির স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি তুরস্ক প্রবাসী বলে জানা গেছে। তবে কী কারনে তিনি আত্মহত্যা করছেন তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago