সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ রক্ষায় ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে ‘গ্রীণ ফেয়ার’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব শক্তির আহবায়ক মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁন, সমাজসেবক তরিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, গ্রীণ ফেয়ারের প্রতিষ্ঠা বৃক্ষ জননী মাহবুবা খাতুন, স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী ও স্বেচ্ছাসেবী ইউসুফ আলী প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে গ্রীণ ফেয়ার নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…