বাগমারা বিলে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির লাশ

হঠাৎ করে বিলে ভেসে উঠল লাশ ।
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

58 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago