চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের আমীর ও বাইতুল মাল সম্পাদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ার্ড জামায়াতের দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগ দেওয়া জামায়াতের দুই নেতা হলেন মিরসরাই সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর ওহিদুল ইসলাম ও বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন।

বিএনপিতে যোগ দেওয়া ওহিদুল ইসলাম ও মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগে জামায়াত করতাম। বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভালোবেসে শাহীদুল ইসলাম চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। আমাদের কেউ চাপ সৃষ্টি করেনি। আমরা স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি।’

মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ফারুক জানান, তারা অতীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। পরে জামায়াতে যোগদান করেন। শুনেছি আবার বিএনপিতে ফিরে গেছেন।

অনুষ্ঠানে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাজনীতির মাঠে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। দল যোগ্য লোকের হাতেই নমিনেশন তুলে দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কর্তব্য রাজপথ থেকে শুরু করে কুঁড়েঘরে পর্যন্ত ধানের শীষের প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া।’

অনুষ্ঠানে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা মহিবুর রহমান মাফু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজম, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, যুবদল নেতা আমজাদ বাবু বক্তব্য রাখেন।

চট্টগ্রাম প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago