দুমকী উপজেলার চরবয়ড়ায় চুরির অভিযোগে কিশোর নির্যাতনঃ মুদি দোকানদার আটক

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরবয়ড়ায়, সংবাদ প্রকাশের পর কিশোর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মুদি দোকানদার জলিল সিকদারকে, গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে,ও পএিকায় নিউজ ছাপা হলে টনক নড়ে, ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর আগে কয়েকটি জাতীয় দৈনিকে নির্যাতনের খবর প্রকাশিত হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
ভুক্তভোগী কিশোরের বাবা বশির মল্লিক বুধবার (১ অক্টোবর) সকালে দুমকি থানায় একটি মামলা করেন। মামলায় জলিল সিকদার, তার দুই স্ত্রীসহ চারজনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার বরাতে জানা যায়, গত রোববার সন্ধ্যায় চরবয়েড়া গ্রামে চুরির অভিযোগ তুলে কিশোরটিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বশির মল্লিক বলেন, “আমি থানায় মামলা করেছি। প্রধান আসামিকে পুলিশ আটক করেছে। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।”দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি জলিল সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago