বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি করায় যুক্তরাজ্য শাখা সভাপতি এম এ মালিককে সতর্ক করলো বিএনপি

বাংলাদেশের বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার এক সতর্ক নোটিশে এম এ মালিককে দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া সতর্ক নোটিশে এম এ মালিককে উদ্দেশ্য করে লেখা হয়েছে যে, আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় অসংখ্য লোক সমাগম করেন-যা অপরিণামদর্শী কাজ এবং তাতে জনদুর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতঃপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থি, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নোটিশে আরো বলা হয়েছে, আপনাকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন লোক সমাগম ঘটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

উল্লেখ্য যে, গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আজকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এম এ মালিক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago