বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল হ’ত্যার মূলহোতা জামিল গ্রেপ্তার

বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হ’ত্যাকা’ণ্ডের মূলহোতা জামিল হোসেনকে (৪৬) গ্রে’প্তা’র করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অ’ভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জামিল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আ’ত্মগো’প’নে ছিল। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হা’ম’লা’র শিকার হন। পূর্ব শত্রুতার জেরে ১০-১২ জন দু’র্বৃ’ত্ত ধা’রা’লো অ’স্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।,প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেওয়া নিয়ে নিহত রাহুল, তার চাচা সালাম ও আসামি জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বি’রো’ধের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত  হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সাবেক বিএনপি নেতা সোবাহান সরকারের ছেলে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago