রংপুর নগরীর বাবুখাঁ বালাপাড়া এলাকায় এক সন্তানের জননী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) দুপুরে এঘটনা ঘটে।
স্থানীয় ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার বাসিন্দা কসাই রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সাথে বদরগঞ্জ উপজেলার নাটারাম এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলামের মেয়ে মিতু আক্তারের ৩ বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ১০ মাসের ছেলে সন্তান আছে। সংসার চলাকালীন সময়ে মিতুকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিতেন তার শশুর।
এরই ধারাবাহিকতায় গত দুই তিন আগে লম্পট শশুর রাজা কসাই গৃহবধূর ঘরে নাতিকে দেখার অজুহাতে মৃত মিতু আক্তারের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়।স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়ার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারন করে ওই পূত্রবধু। সেই ধারণকৃত ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠায় তার পরিবারের লোকজনের কাছে।
স্থানীয়রা জানান, লম্পট শশুর রাজা কসাই পুত্রবধূর অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
তবে এটা হত্যা না আত্মহত্যা এনিয়ে সেখানকার জনমনে উঠেছে নানান প্রশ্ন।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন,লাশ মর্গে নেয়া হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, সুরতহাল রিপোর্ট অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…