নাটোর জেলার বনপাড়া পৌরসভা এক নম্বর পৌরসভা উন্নত হলেও এই পৌরসভার ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যা এখন ঘরসংসার ও শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। ওয়ার্ডটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ—মাত্র ১০০ মিটার দূরত্বে রয়েছে উপজেলা প্রশাসনিক ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠান। অথচ এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটিতেই নেই কোনো সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম আকার ধারণ করছে, ভেঙে পড়ছে স্বাভাবিক জনজীবন।
বিশেষ করে ওয়ার্ডে অবস্থিত বড়াইগ্রাম থানার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বৃষ্টির পানিতে প্রায়ই প্লাবিত হয়, যার ফলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুরা নিরবিচারে ক্লাস করতে পারছে না, এমনকি বিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশও অনেক সময় থাকে না। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অভিভাবকরা শিশুদের নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়। শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি, এলাকায় নেই কোনো বিনোদন বা খেলার মাঠ, যা কোমলমতি শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অন্যান্য ওয়ার্ড বিশেষ করে ১ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হলেও ৩ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে উন্নয়নের বাইরে রয়ে গেছে। অথচ জনসংখ্যা ও গুরুত্বের দিক থেকে এই ওয়ার্ডটি বেশ এগিয়ে। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা নিরসন করতে হবে।
তারা আশাবাদী, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ৩ নং ওয়ার্ডের জনগণও অন্যান্য ওয়ার্ডের মতো নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…