ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসার সহ বিএনপির নেতাদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার সনাতন ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রানীশংকৈল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পীরগনজ্ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, রাণীশংকৈল পীরগঞ্জ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার রকিবুল হাসান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ১০ঃ৩০ মিনিটে তিনি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উপলক্ষে তাদের শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।বিএনপি সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতিকে গুরুত্ব দেয়। এই চেতনায় আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন পেলে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চাই।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি।

এসময় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাজান আলী,সাধারণ সম্পাদক,মহসিন আলী, পৌর বিএনপি’র ১নং ওয়ার্ডে সভাপতি গোলাম রসুল পৌর যুবদলে সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, মাহাবুব আলী প্রমুখ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago