ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অল্প বৃষ্টি হলেই রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু সড়কেই পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। এ সময় আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে ছিলো প্রায় ঘণ্টাখানেক।

ফয়সাল, সাভার (ঢাকা) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago