জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০ মিনিটে হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ. কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
ড. মুহাম্মদ ইউনূস ইউএনজিএতে যোগদানের জন্য ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেছিলেন। সফরে তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
নিউইয়র্কে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া, বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। এছাড়া সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এবং বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন ও সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন ও সংহতির স্বীকৃতি পান। ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন।
সফরের শেষ পর্যায়ে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…