পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়া গবেষণা পরিষদের কমিটি গঠিতঃ আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামান সদস্যসচিব প্রফেসর ড.ইকতিয়ার উদ্দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ এর সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহবায়ক ও এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন কে সদস্যসচিব করে শহীদ জিয়া গবেষণা পরিষদ, পবিপ্রবি শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি অদ্য ৩০ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন দিয়েছে বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গাউস মো: আজিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সংস্হাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে.এম.শাহাদাৎ হোসেন মিয়া। সদস্য হিসাবে মনোনীত হয়েছেন এন্টোমলজি বিভাগের প্রফেসর ড.মোঃ হাবিবুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ দেলোয়ার হোসেন, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম জহুরুল হক, স্ট্যাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ মাসুদুর রহমান, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড.সগিরুল ইসলাম মজুমদার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) ড. আমিনুল ইসলাম টিটো, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার(অ.দা.) ডাঃ মিজানুর রহমান মাহবুব, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের ডেপুটি রেজিস্ট্রার সালমা আক্তার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহজালাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক, সহকারী রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান(ভেটেরিনারী), মোসাম্মৎ ডলি বেগম, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, সেকশন অফিসার মো: শফিকুল ইসলাম,ক্যাশ ফান্ড এন্ড পেনশন সেকশনের সেকশন অফিসার এস. এম. মেহেদী হাসান।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহীদ জিয়া গবেষণা পরিষদের নতুন কমিটি গঠন হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক কে এম আনারুজ্জামান চুন্নু মিয়া সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago