মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে। একইসঙ্গে বাতিল করা হয়েছে তাকে দেয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করা হয়। তারই প্রেক্ষিতে নৈতিক স্ফলনজনিত কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত।
আবদুর রাকিব বলেন, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসা শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে মোনায়েন হোসাইনের বিরুদ্ধে। এরপর গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরও বলেন, মোনায়েম বেশ খানিকটা প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার। তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ওঠে এসেছে। ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…