বগুড়া নন্দীগ্রামে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে রিপন (৫০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদ্রাসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপনের বাড়ি বগুড়ার শেরপুর থানার গাড়িদহ তালপট্টি আমিন বাজার এলাকায়। তিনি বদিউজ্জামানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো রিপন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সাধারণত ফজরের আগে ফিরে এলেও ঘটনার দিন সকালে তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় কাটার চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করেছে। এ বিষয়ে নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন নন্দীগ্রামে রিপন নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা আগেও ঘটেছে। তবে এবার চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago