বগুড়া আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহতঃআহত-২

বগুড়ার আদমদীঘিতে একটি আটা বোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল ও টমটমের ত্রিমূখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা নামকস্থানে এ  দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)। জানাযায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামকস্থানে বগুড়া গামী একটি আটা বোঝাই মিনিট্রাক, নওগাঁ গামী একটি মোটরসাইকল ও বগুড়া গামী একটি টমটমের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যা নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের যৌথ অভিযানে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষনা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন আহতের খবরটি নিশ্চিত করেছেন।#
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

19 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago