ঠাকুরগাঁওয়ের একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে, ভুক্তভোগী পরিবার জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এতে অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের পূর্বপুরুষদের হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছেন প্রভাবশালী মহল। এই ঘটনায় রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।
পরিবারটির অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, যখন তারা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমি থেকে গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, “আমরা নিরাপদে পূজা করার অধিকারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা এর বিচার চাই।”
প্রকাশ থাকে যে, বিবাদীয় জমি সংক্রান্ত বিষয়ে বর্তমানে সিনিয়র সহকারী জজ আদালতে ১৯৭/২০২৫ নং মামলা বিচারাধীন রয়েছে। এই অবস্থায়ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের অভিযোগের বিস্তারিত জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…