ভারতে পালিয়ে যাওয়া লেডি ফেরাউন আর ফিরবে নাঃ বাহুবলে কাসিমুল উলুম মাদ্রাসার জলসায় জসিম উদ্দিন রহমানী

‎কারা নির্যাতিত মজলুম আলেম মূফতি জসিম উদ্দিন রহমানী বলছেন, ভারতের ইন্ধনে বাংলার জমিন থেকে আল্লাহু আকবার ধ্বনি বন্ধের ষড়যন্ত্র চলছিল। কিন্তু জয় বাংলা বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১৫ বছর আলেম-ওলামাসহ দেশপ্রেমিকদের উপর নজিরবিহীন নির্যাতন চালানো হয়েছে। ২৪- এ গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তিনি বলেন,  ভারতে পালিয়ে যাওয়া সেই লেডি ফেরাউন আর ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ।
‎তিনি রবিবার রাতে বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা  প্রাঙ্গণে আয়োজিত এনামী জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী ও মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ।
‎মাওলানা রহমানী বলেন, স্বৈরাচারের পতনের পর দিনও হত্যার জন্য জেলের ভিতর গুলি চালিয়েছিল। কিন্তু হত্যা করতে পারেনি। আমরা সেদিনও স্মরণ করেছিলাম জন্ম মৃত্যুর ফয়সালা আল্লাহর হাতে। তিনি কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তির দাবি করেন।
‎দেশ ও ইসলামের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ভারতকে জানিয়ে দিতে হবে, তোমার অত্যাধুনিক অস্ত্র আছে আর আমারার আছেন মহাপরাক্রমশালী আল্লাহ।
‎শেষে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা প্রধান অতিথির সাথে সাক্ষাৎ করেন এবং জুলাই সনদ বাস্তবায়নে আইনী ভিত্তির দাবি জানান। এসময় ছাত্র প্রতিনিধিদের মধ্যে মোঃ তোফায়েল আহমেদ, নবীর হোসেন হৃদয়, মোহাম্মদ আলী দোলন প্রমূখ উপস্থিত ছিলেন।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago