অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি : ঢাকেশ্বরী মন্দিরে সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে বিদায় করা হলেও এখনো বিনাশ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের শাসনামলের দিকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে অসুরের সঙ্গে লড়াই হয়েছে, এখনো বিনাশ হয়নি বলে আমি মনে করি।’

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘সব নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি।এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।’

তিনি এ সময় দাবি জানান, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।’

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago