চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতি দামুড়হুদার মিলন মালিতার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি অবস্থায় মিলন হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিলন হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বিল্লাল হোসেন মালিতা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট দামুড়হুদা মডেল থানায় সংঘটিত একটি মারামারির ঘটনায় মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘মিলন নামের এক বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন বলেন, ‘মিলন হোসেন ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মারামারির মামলায় নিয়মিত প্রক্রিয়ায় মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago