ভূয়া মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রারদের মধ্যে ৫ জনের চাকরির মেয়াদ ১ বছর করে বর্ধিত: নেপথ্যে কোটি কোটি টাকার খেলা

বাকিরাও রয়েছে পাইপ লাইনে, তাদের হয়ে টাকার বস্তা নিয়ে ছুটছেন B.R.S.A’ র তিন নেতা

মুজিবনগর সরকারের কথিত কর্মচারী পরিচয়ে পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ৯৭০ জন ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাগিয়ে নেন। বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়ে এদের মধ্যে ১৭০ জন ঢুকে পরে সাব রেজিস্ট্রার পদে। আইন মন্ত্রণালয়ের সুপারিশে এবং সরাসরি আইনমন্ত্রী আমিনুল ইসলাম এর স্বাক্ষরযুক্ত নিয়োগপত্র নিয়ে এরা নিবন্ধন অধিদপ্তরে যোগাযোগ করলে বেড়িয়ে আসে থলের বিড়াল।

তারা পরীক্ষা নীরিক্ষা করে জানতে পারে এদের লিগ্যাল শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাশ বা S.S.C পাশ। H.S.C, B.A /M.A পাশের যেসব সার্টিফিকেট তার জমা দেয় তা কোনটিই বৈধ নয়। আসলে সেসব সার্টিফিকেট সবই কম্পিউটারের কারসাজিতে বানানো। উচ্চ মাধ্যমিক বিএ ও এমএ পাশের জাল সার্টিফিকেটে চিহ্নিত হন ৯৫%।। ফলে নতুন করে তখন তারা নিবন্ধন অধিদপ্তরের দু’জন কর্মকর্তার সাথে দেনদরবার শুরু করে। আর মওকা পেয়ে নিবন্ধন অধিদপ্তরও টেনে নেয় ২০০ থেকে ২৫০ কোটি টাকা।।

স্বপন কুমার দে, মোংলা, বাগেরহাট

“” যতো লাগে তত দেবো “” এরকম মিশন নিয়ে তাদের হয়ে তদবির বাণিজ্যে লিপ্ত B.R.S.A ( বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন) এর তিনজন অন্যতম শীর্ষ নেতা আইন মন্ত্রণালয় ও নিবন্ধন অধিদপ্তরে কালো টাকার বস্তা নিয়ে তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আর এতে কপাল খুলে ফের স্ব মহিমায় উদ্ভাসিত স্বপন কুমার দে। যিনি বর্তমানে বাগেরহাট জেলার মোংলা সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ১৮ই এপ্রিল ২০২৫ এই ভূয়া সাব রেজিস্ট্রারের অবসরের কথা ছিলো। তবে তিনি গোপন সিঁড়িতে সঠিক ভাবে কালো টাকা যোগান দেওয়ায় BRSA’র নেতাদের তদবির সফল হওয়ায় স্বপন কুমার দের চাকরির মেয়াদ একবছর বর্ধিত করেছে কর্তৃপক্ষ।
ফলে তিনি অবসরে যাবেন ১৮ই এপ্রিল ২০২৬ ইং তারিখে।।
১৯৬৬ সালের——– ভোলায় জন্ম নেয়া স্বপন কুমার দে

মঞ্জুরুল ইসলাম, লালমোহন, ভোলা

এরপর তদবির বাণিজ্যের আরো এক উজ্জ্বল দৃষ্টান্ত ধামরাই কালামপুরের পারুল সিন্ডিকেটের আলোচিত সেই সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম। তিনি বর্তমানে ভোলার লালমোহন সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ১৫/০৬/২০২৫ অবসরের কথা থাকলে BRSA নেতাদের তদবিরে তিনিও উত্তীর্ণ হয়েছেন। ফলে তিনি অবসরে যাবেন ১৫ই জুন ২০২৬ ইং তারিখে।

লুৎফর রহমান মোল্লা (জলঢাকা)

রাজধানীর উত্তরা সাব রেজিস্ট্রার অফিসের বহুল আলোচিত ও ঘুষ দুর্নীতি আর জাল দলিল বাণিজ্যের মাস্টারমাইন্ড লুৎফর রহমান মোল্লাও রয়েছেন এই তালিকায়।

ওসমান গণি মন্ডল, কাপাসিয়া, গাজীপুর

এরপর রয়েছেন গাজীপুর জেলার কাপাসিয়া সাব রেজিস্ট্রার হিসেবে বর্তমানে কর্মরত ওসমান গণি মন্ডল।

ফরিদপুরের সাব- রেজিস্ট্রার মিনতি দাস

১৯৬৬ সালের ১৪ই মার্চ ঢাকায় জন্ম নেওয়া মিনতী দাসের যুদ্ধকালীন সময়ে বয়স ছিলো মাত্র পাঁচ(৫)বছর। পরবর্তীতে তিনি ছাত্রলীগ করার সুবাদে দেন-দরবার ও মোটা টাকা লগ্নী করে হাতিয়ে নেন মুজিবনগর সরকারের কথিত কর্মচারী পরিচয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ। এরপর শেখ হাসিনার এই পেতাত্মা তৎকালীন আইনমন্ত্রী আমিনুল ইসলামকে বশিভূত করে গোপন সিঁড়ি ব্যবহার করে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ও বিএ ও এমএ পাশের ভূয়া শিক্ষা সনদ জমা দিয়ে বাগিয়ে নেন সাব রেজিস্ট্রার এর লোভনীয় পদ। কথায় আছেনা ” রতনে রতন চিনে ” তো সেই আলোকে তার স্বামীও একজন ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া সাব রেজিস্ট্রার পরিতোষ দাস। কিছুদিন আগে পরিতোষ দাস অবসরে গেছেন। মিনতি দাসেরও ২০২৬ সালে ১৩ই মার্চ অবসরে যাওয়ার কথা রয়েছে। তবে ঘুষ দুর্নীতি ও জাল দলিল বাণিজ্যের মাস্টারমাইন্ড শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিনতী দাস মুজিবনগর সরকারের কর্মচারী পরিচয়ে ফের চাকরি ১ বছর বর্ধিত করার মিশনে জেলা রেজিস্ট্রার, আইআরওসহ নিবন্ধন অধিদপ্তরে দেন-দরবার চালিয়ে যাচ্ছেন।

আবুল বাশার, চাটখিল, নোয়াখালী

এরপর আবারো ভাগ্য সুপ্রসন্ন হয়ে পূণরায় কালো টাকার পাহাড় গড়ার সুযোগ পেয়েছেন নোয়াখালী জেলার সন্তান চাটখিল( নোয়াখালী) সাব রেজিস্ট্রার আবুল বাশার।

আবুল হোসেন, মুকসুদপুর, গোপালগঞ্জ

ধানমন্ডির বহুল আলোচিত ও সমালোচিত সাব রেজিস্ট্রার চৌগাছা যশোর ঘুরে গোপালগঞ্জে এখন অবস্থান করছেন। সফল তদবির বাণিজ্যে তিনিও গোল্ডেন GP 5 পেয়ে আরো ১ বছর চাকরি বর্ধিত করতে পেরেছেন। ১০ই নভেম্বর ২০২৫ তারিখ তার অবসরের কথা থাকলেও তিনি অবসরে যাবেন ১০ই নভেম্বর ২০২৬ সনে।

প্রাপ্ত রেকর্ডপত্রে চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবিত নোটানুচ্ছেদে দেখা যায়, মুজিবনগর সরকারের কর্মচারী ( মুক্তিযোদ্ধা) কোটায় নিয়োগপ্রাপ্ত সাব- রেজিস্ট্রারদের চাকরির মেয়াদ বাড়ানোর পক্ষে বিভিন্ন ধরণের যুক্তি তুলে ধরা হয়েছে । গত ১লা জুন ২০২৫ স্বাক্ষরিত নথিটিতে বিভিন্ন ধরণের বিধি-বিধানের দোহাই দিয়ে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম, যুগ্ম-সচিব (প্রশাসন-২) এসএম এরশাদুল আলম, উপ-সচিব (রেজিস্ট্রেশন) মাহমুদুল ইসলাম , সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আযিযুর রহমান স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর মতামতের জন্য পাঠানো হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন থেকেও ‘পজেটিভ’ মতামত আনতে মোটা অঙ্কের বাজেট নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন BRSA সেই তিন নেতা।

চাকরি বর্ধিত করতে মরিয়া যারা

গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলা সাব- রেজিস্ট্রার আবুল হোসেন,
ফরিদপুরের সাব- রেজিস্ট্রার মিনতি দাস,
চট্টগ্রাম রাউজানের সাব রেজিস্ট্রার আবু তাহের মোস্তফা কামাল,
হাটহাজারির সাব রেজিস্ট্রার ওবায়েদউল্লাহ,
রংপুর সদর ও পীরগাছার আলোচিত সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডু,

গাজীপুর টঙ্গী থেকে সদ্য বিদায়ী সাব রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল,
লক্ষ্মীপুর সদর সাব আবুল বাশার,
পটুয়াখালি সদর সাব রেজিস্ট্রার মো: ফারুক পাটোয়ারি,
কলাপাড়া( খেপুপাড়া) সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম।

তারা প্রত্যেকেই ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর লাইনে রয়েছেন। আর এদের হয়ে প্রাণান্ত প্রচেষ্টা ও নির্ঘুম রাত কাটাচ্ছেন BRSA’র ওই শীর্ষ ৩ নেতা।

তবে মানে মানে কেটে পড়ার লাইনে রয়েছেন এবং কেটে পড়তে উদগ্রীব দেশের এক নাম্বার শীর্ষ দুর্নীতিবাজ বরিশাল সদর থেকে বদলিকৃত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, গাজীপুর সদর ও তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের আলোচিত সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম,

দুদকের মামলায় স্ব পরিবারে গ্যাঁড়াকলে থাকা টাঙ্গাইলের ঘাটাইল ও কালিয়াকৈর গাজীপুরের আলোচিত সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার, বরিশালের ওমর ফারক প্রমূখ।।

অনুসন্ধানী প্রতিবেদক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago