দুমকি উপজেলার রাজাখালীতে মুদি দোকানে চুরির সময় আটক চোরকে ছাড়িয়ে নিতে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ারের চেষ্টা

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে জনতার হাতে আটক রমজান মল্লিক (১৫) নামের এক কিশোর চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাকে ছাড়িয়ে নিতে সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তার সহযোগী সাকিব (১৬) পালিয়ে যায়। আটক রমজান মল্লিকের বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে। তার বাবার নাম হোসেন মল্লিক।
স্থানীয়রা জানান, রমজান দোকান থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক কিশোরকে হেফাজতে নেয়।এসময় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক গোলাম সরোয়ার তার শতাধিক অনুসারী নিয়ে এসে আটক চোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। এসময় উপস্থিত সংবাদকর্মীদের গালিগালাজ করে নানা হুমকি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকান মালিক জলিল সিকদার ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক যুবককে থানায় নিয়ে যায়।দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতেনাতে চোর ধরার পরেও আইনি পদক্ষেপ নিতে ছাত্রদল নেতা সরোয়ার দলবল নিয়ে বাধা দিয়েছে। এমনকি মালামাল লুট করারও হুমকি দিয়েছে।”
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।
এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, চুরির ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার অপচেষ্টা চলছে, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago