করোনা ভাইরাসের মতো পিআর নামক একটি ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য মোনাজাত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান। মোনাজাতের ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দোয়া পাঠের সময় তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব ইকবাল হোসেন নোমান মোনাজাতে বলেন, “ইয়া আল্লাহ, বিশেষ করোনা ভাইরাসের মতো পিআর নামক এক ভাইরাস, সেই ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ।”
পিআর পদ্ধতিকে কেন করোনাভাইরাসের সাথে তুলনা করলেন এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান বলেন, “করোনাকালীন সময়ে দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে ছিল। ঠিক বর্তমানেও পিআর নামক একটা পদ্ধতি এনে দেশের মানুষকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পতিত করার চেষ্টা করা হচ্ছে। এটা থেকে রক্ষা করার জন্যই মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…