অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে শাল্লা উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার অভিযোগের পরিপেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তদন্তে নামলে পিআইও’র অনিয়ম ও দুর্নীতির সত্যতা পায়।
প্রত্যেক প্রকল্প থেকে ১০-১৫ ভাগ কমিশন, কোনো কোনো প্রকল্প থেকে ৫০ ভাগ টাকা ঘুস নেওয়া, প্রকল্পের সভাপতি ব্যতিত চৌদ্দটি প্রকল্পের ২য় কিস্তির সাড়ে ষোলো লক্ষ টাকা নিয়মবহির্ভূত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও’র যৌথ স্বাক্ষরিত একাউন্টে জমা রাখা, স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ বেশকিছু অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে।
শাল্লার পিআইও-কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে জেলা দুর্যোগ ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (অ.দা) হাসিবুল হাসান বলেন, আদেশের অনুলিপি পেয়েছি।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…