নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সভায় তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি প্রবাসী ভোট যাতে ধানের শীষের পক্ষে আসে এজন্য আমাদের এখন থেকে উদ্যোগ নিতে হবে। প্রবাসে বসবাসকারী বিএনপির প্রতিটিকর্মী এখন থেকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। প্রবাসী ভাই-বোনদের কল্যাণে আমাদের আরো বেশি করে মনযোগী হতে হবে। মনে রাখতে হবে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে যুক্ত হয়ে তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারেক রহমানের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন।

তারেক রহমান বলেন, দেশ গঠনে ভূমিকা রাখার সময় এসেছে। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ যেতে হবে। আপনারা মনে রাখবেন প্রায় ৫০ লাখ প্রবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। ১৩ কোটি ভোটারের মধ্যে এটি অনেক বড় সংখ্যা। প্রত্যেককে ভোটার হওয়ার ক্ষেত্রে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। যাদের কাগজপত্র কিংবা নির্বাচন কমিশন ঘোষিত নথিপত্র প্রয়োজন আপনারা তাদের কাছে গিয়ে জানবেন ও সেগুলো পূরণের ব্যবস্থা করবেন। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।

নিউইয়র্কে আয়োজিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago