র‌্যাব-১০ এর অভিযানে পাংশার মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য বরিশাল থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এসময় চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) এবং একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
র‌্যাব-১০ জানায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, তালা ভেঙে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।
এ ঘটনায় পাংশা থানায় চুরি মামলা (মামলা নং-২৩, তারিখ ২৭/০৯/২০২৫, ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর সহযোগিতায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডলকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago