বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের  সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হয়।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, বরগুনার সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বায়, সনাক সভাপতি মনির হোসেন কামাল, টিআইবির কো-অডিনেটর নাজমুল হোসেন খান সহ নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম  বলেন, পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বাস্তবায়নে পরিবেশ রক্ষা করে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সেবা নিশ্চিত করতে সকল পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তাদের যত্নবান হতে হবে। তথ্য দাতা ও গ্রহীতা উভয় পরস্পর সহযোগিতার মাধ্যমে অবাধ তথ্য সেবা নিশ্চিত করতে হবে।
মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago