স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোহাম্মদ তানিম হোসেন (২০)। তিনি পানাউল্লাপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার সকালে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্য তানিম ও আনিসুর রহমান নামে দুই যুবক বাড়ী থেকে মটরসাইকেলে বের হয়। তারা মটরসাইকেল নিয়ে উপজেলার শেহাংগল এলাকায় পৌছায়। এসময় ওই সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। তারা গাছ নামানোর জন্য রাস্তায় আড়াআড়িভাবে রশি বাধে। এসময় চলন্ত মটরসাইকেলের চালক রশি দেখে মাথা নিচু করে কিন্তু পিছনের আরোহী তানিম রশি খেয়াল করেনি। একারনে সে ওই রশিতে পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় পড়ে যায়। এতে তানিমের নির্মম মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মো: রায়হান ফয়সাল বলেন, গাড়ীটি শেহাংগল এলাকায় পৌছে। রাস্তায় আড়াআড়ি রশি দেখে গাড়ির চালক আনিছ মাথা নিচু করে। পিছনের আরোহী তানিম তা খেয়াল করতে না পেরে গলাশ রশি পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় লুটিয়ে পড়ে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার লিমা আক্তার জানান, ওই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচুর আঘাত পেয়ে অনেক রক্তক্ষরন হয়েছে। হয়তো এতেই তার মৃত্যু হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. বনি আমিন জানান, “আমরা খবর পেয়ে হাসপাতালে লাশের কাছে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।” এদিকে তানিমের
মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
দুলাল সাহা, ব্যুরো প্রধান বরিশাল

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago