শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজকল্যাণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, সাবেক সভাপতি—আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদল এবং বর্তমানে ইউনিয়ন বিএনপি সদস্য-সচিব পদপ্রার্থী মো. হাদিস মিয়া।
তিনি বলেন—
“এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই মিলনোৎসব পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের সেতুবন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক।”
তিনি আরও বলেন—
“বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে জগতে মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শক্তির বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দর্যের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্য।”
শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন—
“বাংলাদেশে দুর্গাপূজা সব সময় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। আর উৎসব মানেই অন্ধকার থেকে আলোর উদ্ভাসন। দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করছি।”
তিনি আরও যোগ করেন—
“সব ধর্মের মর্মবাণী হলো দেশপ্রেম, শান্তি ও মানবকল্যাণ। হিংসা ও যুদ্ধের বিপরীতে আমাদের সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হতে হবে।”
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন—
“বাংলাদেশের সব নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতির যে চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে, তা নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
শেষে তিনি বলেন—
“এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের বড় পরিচয়। এবারের শারদীয় দুর্গোৎসবে হিন্দুধর্মাবলম্বীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…