দশমিনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একশত টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের অতিরিক্ত সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি শাহিন উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের সোহরব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ও সঙ্গীয় ফোর্স বেতাগী বাজারের পূর্বপাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাহিনকে মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয় এবং তাকে দশমিনা থানায় নিয়ে আসা হয়।

রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান এক বছরের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত এক মাসের সাজা নিশ্চিত করা হয়।

রবিবার সকালে সাজাপ্রাপ্ত শাহিনকে জেলহাজতে পাঠানো হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করে ভ্রাম্যমাণ আাদলতে হাজির করা হলে আদালতের বিচারক এক বছরের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। এ অভিযান অব্যহত থাকবে।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago