বরগুনায় নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রানিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনা এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পশু হাসপাতাল চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, বরগুনা জেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় জলাতঙ্ক বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিথী দেবনাথ।

ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিথী দেবনাথ বলেন, জলাতঙ্ক একটি প্রাণিবাহিত রোগ। এ রোগে আক্রান্ত প্রাণি বিশেষ করে শেয়াল, কুকুর, বিড়াল, বাদুড় ইত্যাদির কামড়ে মানুষের মাঝে জলাতঙ্ক রোগ সংক্রমিত হয়। যথাসময়ে চিকিৎসা দেওয়া না হলে জলাতঙ্ক প্রাণঘাতী হতে পারে। তিনি আরও বলেন, কুকুর বা অন্য কোন প্রাণি কামড় বা আচঁড় দিলে সাথে সাথে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট কাপড়কাঁচা সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলতে হবে। এতে করে ক্ষতস্থান ৭০ শতাংশ জীবানুমুক্ত রাখা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা করলে জলাতঙ্ক শতভাগ নিরাময় করা সম্ভব। জলাতঙ্ক মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন থেকে চার লাখ মানুষ এসকল প্রাণির কামড় বা আচঁড়ের শিকার হয়ে থাকে।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago