বানারীপাড়ায় বিএনপি কর্মীর হামলায় কৃষক দল নেতা নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামে  বিএনপি কর্মীর হামলায় সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  এ ঘটনা ঘটে। বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত)
শতদল মজুমদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়
বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামীর মারধরে আহত হন আবদুল লতিফ। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক  মৃত ঘোষণা করেন। তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ  মৃধা বলেছেন, হামলাকারী দেলায়ার ঘরামী আগে  আওয়ামী লীগ কর্মী ছিলেন এবং বর্তমানে জামায়াতে যোগ দিয়েছেন।
তিনি জানান, আসরের নামাজ পড়ে কৃষক দল নেতা আবদুল লতিফ করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে  দেলোয়ার ঘরামীর সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আবদুল লতিফের কানে চড় দেয়। এতে তিনি  নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিন ও মনির হুজুরসহ ৭-৮ জন এসে আবদুল লতিফকে লাথি কিল ঘুষি দেয়। তার অন্ডকোষেও লাথি দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানান,রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।  এই ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন বলেও জানান তিনি। এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে এদিন (শনিবার) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা  এ হত্যাকান্ডে জড়িতদের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আখ্যা দিয়ে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান .
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago