কক্সবাজারের পেকুয়া থানার এসআই মাশুকুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দিতে ৯ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে উপপরিদর্শক (এসআই) মাশুকুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোক্তার হোসেন (পশ্চিমকুল, মগনামা ইউনিয়ন) অভিযোগ করেন—তিনি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন লাখ টাকার প্রতারণা মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানাকে তদন্তের নির্দেশ দিলে দায়িত্ব পান এসআই মাশুকুর রহমান।

অভিযোগ অনুযায়ী, এসআই মাশুকুর মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে নিরুপায় হয়ে মোক্তার হোসেন দু’কিস্তিতে মোট নয় হাজার টাকা দেন এবং বাকি ১১ হাজার টাকা প্রতিবেদনের সময় দেয়ার আশ্বাস দেন।

দারোগা মাশুকুর রহমান ঘুষ নেয়ার কিছুদিন পর ভুক্তভোগীকে ডেকে এনে তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা দিয়ে বিবাদীর সাথে আপোষ হওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এতে মোক্তার হোসেন রাজি না হলে তার বিপক্ষে প্রতিবেদন দিবে বলে হুমকি ধমকি দেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় পেকুয়া থানায় সশরীরে হাজির হয়ে এসআই মাশুকুর রহমানের বিরুদ্ধে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে ওসির রুমে এসআই মাশুকুর রহমানহ আরো কয়েকজন পুলিশ সদস্য মিলে বাদীকে নানান কথা বললে হট্টগোল বাধে। পরে বাদী ওসিকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে ওসির কক্ষ ত্যাগ করেন।

অভিযুক্ত এসআই মাশুকুর রহমান ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ‘লিখিত অভিযোগ এখনো পাইনি। মৌখিকভাবে জানতে পেরে খোঁজ নিয়েছি, অভিযোগ সত্য নয় বলে জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কক্সবাজার প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

36 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago